মানুষের হাতের মুটোয় পৌর পরিষেবা পৌঁছিয়ে দিতে উদ্যোগী বর্ধমান পুরসভা - The News Lion

মানুষের হাতের মুটোয় পৌর পরিষেবা পৌঁছিয়ে দিতে উদ্যোগী বর্ধমান পুরসভা

 


দি নিউজ লায়নঃ হাতের মুটোয় পৌর পরিষেবা। বর্ধমান পৌরসভা এমনই উদ্যোগ গ্রহন করেছে। সেই উদ্দেশ্যকে সফল করতে নাগরিক সনদ পেশ করেছে বর্ধমান পৌরসভা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নাগরিক সনদ পেশ করে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলন করে পৌরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন প্রনব চট্টোপাধ্যায় ও আইনূল হক সাংবাদিকদের জানান, বর্ধমান পৌরসভা বর্ধমানের নাগরিকদের জন্য পৌর পরিষেবা পুরোটা ডিজিটাল সিস্টেমে আনার  প্রক্রিয়া শুরু হয়েছে।


 পুরসভার আধিকারিক, পুরপ্রশাসকের সাথে যাতে নিবিড় যোগাযোগ হয় তার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে বর্ধমান পুরসভা একটি অ্যাপ নিয়ে এসেছে। এই অ্যাপের মাধ্যমে পৌরসভায় যে কোনো নাগরিকের সমস্যা কিংবা অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে। সেই অভিযোগ বা সমস্যা একেবারে নির্দিষ্ট বিভাগের কাছে পৌঁছিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ বা সমস্যার সমাধান হবে। এখানেই পৌরসভা থেমে থাকছে থাকছে না। কোনো আধিকারিক কিংবা সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ কিংবা সমস্যার সমাধান করছে কিনা তা সরাসরি নাগরিকরা পৌরসভা ওয়েবসাইটে দেখতে পাবে তেমনি পূর প্রশাসক মন্ডলীও তা জানতে পারবে।


 এজন্য প্রত্যেক দিন মনিটরিং হবে। দিনের শেষে কি কাজ হলো নাগরিক যেমন জানতে পারবে তেমনি পৌর প্রশাসকরা জানতে পারবে। ভাইস চেয়ারপার্সন আইনুল হক জানান, আমরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতোই চালু করছি ঘরের ভিতর পৌরসভা। যাদের স্মার্ট ফোন নেই তাদের জন্য দুটি ফোন নম্বর দিয়ে হেল্ফ ডেক্স থাকছে। ফোন করে নাগরিকরা অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।  এক কথায় নাগরিক পরিষেবার উন্নতির পাশাপাশি বর্ধমান শহরকে গ্রীন সিটি বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুর চেয়ারপার্সন প্রনব চট্টোপাধ্যায় জানান, আগামী দিনে কলকাতা করপোরেশনের মতো বর্ধমান পূরসভার পুর প্রশাসক মন্ডলী সপ্তাহে একদিন নাগরিকদের সাথে সরাসরি কথা বলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.